ঢাকাTuesday , 3 July 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কামালনগর বায়তুল নাজাত জামে মসজিদের ভিত্তি প্রস্তর উদ্বোধন

admin
July 3, 2018 5:33 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা পৌরসভার কামালনগর বায়তুল নাজাত জামে মসজিদের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩ জুলাই) সকালে শহরের কামালনগর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সভাপতি সমাজসেবক ডা. আবুল কালাম বাবলার সভাপতিত্বে মসজিদের ভিত্তি প্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, কামালনগর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সাধারণ সম্পাদক তাহমিদ শাহেদ চয়ন, পৌরসভার ০৮নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল আলম বাবু, সিঅ্যান্ডবি জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, কামালনগর জামে মসজিদের পেশ ইমাম হাফেজ ইয়াছিন আরাফাত, কামালনগর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার মুহতারিম হাফেজ মোক্তার হোসেন, পাওয়ার হাউজ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ জাহাঙ্গীর আলম, পৌর আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম, মো. আফসার আলী প্রমুখ।
এসময় এমপি রবি বলেন, সরকার দেশের প্রতিটি উপজেলায় মডেল মসজিদ নির্মাণের কাজ শুরু করেছে। এ জেলায় ৪ হাজার ৩৮টি মসজিদ আছে। মসজিদ মাদ্রাসাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে জননেত্রী শেখ হাসিনা সরকার ব্যাপক সহায়তা দিচ্ছে।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি কোদাল দিয়ে মাটি কেটে কামালনগর বায়তুল নাজাত জামে মসজিদের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।