ঢাকাTuesday , 3 July 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

অল্পের জন্য অজ্ঞান পার্টির কবল থেকে রক্ষা পেল একটি পরিবার

admin
July 3, 2018 6:00 pm
Link Copied!

কালিগঞ্জ প্রতিনিধি: অজ্ঞান পার্টির কবল থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে কালিগঞ্জের মৌতলা ইউনিয়নের কাছারী পাড়া গ্রামের শেখ ফারুক হোসেনের পরিবার। কাছারী পাড়া গ্রামের মৃত লাল মাহমুদের ছেলে ভুক্তভোগী ফারুক হোসেনের স্ত্রী শিউলী পারভীন জানান, সোমবার রাত ৮টায় তারা বিশ্বকাপ ফুটবল খেলা দেখছিলেন। এ সময় বাড়ির গেইট খোলা থাকায় অজ্ঞান পার্টির এক সদস্য সুযোগ বুঝে রান্না ঘরে প্রবেশ করে। অজ্ঞাত ওই ব্যক্তিকে রাতের খাবারের সাথে কিছু মেশাতে দেখতে পান তারা। বাড়িতে কোন পুরুষ না থাকায় তারা তিনজন চোর চোর বলে চিৎকার করলে প্রতিবেশিরা ছুটে আসেন। কিন্তু এর আগেই পালিয়ে যায় অজ্ঞাত ওই দুর্বৃত্ত।
গৃহকর্তা ফারুক হোসেন বলেন, অল্পের জন্য তাদের পরিবার বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।
প্রসঙ্গত, কালিগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে গত কয়েক দিন অজ্ঞান পার্টির সদস্যরা বিভিন্ন কৌশলে খাবারের সাথে চেতনানাশক মিশিয়ে সকলকে অজ্ঞান করে গ্রিল কেটে ও দরজা ভেঙে নির্বিঘেœ সর্বস্ব লুট করে নিয়ে যাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।