ঢাকাTuesday , 27 October 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে কর্মক্ষেত্রে নারীর সুযোগ বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা

Majharul islam ঢাকা
আপডেট: 27 October 2026, 22:31

আশাশুনিতে কর্মক্ষেত্রে নারীর সুযোগ বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা

সমীর রায়, আশাশুনি : আশাশুনিতে কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বৃদ্ধি, তরুণীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও তাদের উৎপাদিত পণ্যের বাজার সংযোগ নিশ্চিত করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার শ্যমানন্দ কুন্ডুর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সেভ দ্য চিলড্রেন এর ইয়াং উইমেনস ইকোনমিক এমপাওয়ারমেন্ট (YWEE) প্রকল্পের সভায় প্রকল্পের কার্যক্রম ও অগ্রগতি নিয়ে মূল উপস্থাপনা করেন প্রকল্প সমন্বয়কারী মোঃ কামরুল ইসলাম।
সভায় তরুণীদের কর্মসংস্থানের সুযোগ ও প্রতিবন্ধকতা, উদ্যোক্তা উন্নয়ন এবং নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারীরা বিশেষভাবে তরুণীদের তৈরি পণ্যের বাজার সংযোগ, ক্রেতাদের সঙ্গে যোগাযোগ এবং পণ্য বিক্রির টেঁকসই সুযোগ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন।

সভায় উপজেলা প্রশাসন, পুলিশ, যুব উন্নয়ন, মহিলা বিষয়ক, সমাজসেবা, সমবায়, কৃষি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, সিপিপি এবং প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগের প্রতিনিধিরা, আশাশুনি সদর ইউপিসচিব, সদস্য, বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সাংবাদিক এবং প্রকল্পের অংশগ্রহণকারী তরুণীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পরকীয়া ও নৈতিক স্খলনের অভিযোগ

27 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com