ঢাকাThursday , 22 October 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন দরদির নতুন কমিটি গঠন, সভাপতি নয়ন পাল ও সম্পাদক রাকিব

Majharul islam ঢাকা
আপডেট: 22 October 2026, 22:56

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন দরদির নতুন কমিটি গঠন, সভাপতি নয়ন পাল ও সম্পাদক রাকিব

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় সারাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন দরদির ১২৯ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ২০২৬-২৭ মেয়াদের এক বছরব্যাপী এ কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নয়ন পাল এবং সাধারণ সম্পাদক হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুদ শাহারিয়ার রাকিব।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় দেবহাটা প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করেন সংগঠনটির কার্যনির্বাহী উপদেষ্টা ও বাংলাদেশ সরকারের যুগ্ম-সচিব আবুল হাসান।

২০১৯ সালে প্রতিষ্ঠিত দরদি শিক্ষাসহায়তা ও সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনের সদস্যদের সঙ্গে সমন্বয় করে এসব কার্যক্রম আরও সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল মামুন, প্রতিষ্ঠাকালীন সভাপতি নাসিম হাসান, প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক নাজমুল আহসান, দৈনিক দৃষ্টিপাতের নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্লা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামি উজ্জ্বল, সরকারের উপ-সচিব মেহেদি জামান, সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রধান মনিরুজ্জামান মহসিন, ‘আমাদের টিম একটি মানবিক পরিবার’-এর নির্বাহী প্রধান মো. মনিরুল ইসলাম সহ সংগঠনের অন্যান্য সদস্য।

কমিটিতে সাতজন সহসভাপতি ও ১০ জন যুগ্ম সাধারণ সম্পাদক রয়েছেন। এ ছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মুখ্য সংগঠক, দপ্তর, সাংগঠনিক, অর্থ, প্রচার, সমাজসেবা, তথ্যপ্রযুক্তি, শিক্ষা ও গবেষণা, ক্যারিয়ার ও কাউন্সেলিং, সাহিত্য, সাংস্কৃতিক, আইন, কর্মসূচি, ছাত্রী, আপ্যায়ন, ছাত্রবৃত্তি, যুব ও ক্রীড়া, দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা, জনস্বাস্থ্য, আন্তর্জাতিক, পরিবেশ, মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে সম্পাদক ও উপসম্পাদক মনোনীত করা হয়েছে।

নবগঠিত কমিটিতে দপ্তর সম্পাদক হয়েছেন রাকিব হোসেন, সাংগঠনিক সম্পাদক শানজিদা করবী মিশু, অর্থ সম্পাদক তাওফিকা আহমেদ, প্রচার সম্পাদক তানভীর হোসেন নাজিম, সমাজসেবা সম্পাদক রাকিব শাহারিয়ার, শিক্ষা ও গবেষণা সম্পাদক তাহেরুন নাহার তিপ্তি এবং সাংস্কৃতিক সম্পাদক আনিশা আজিম। এ ছাড়া সহসম্পাদক ও কার্যনির্বাহী সদস্য হিসেবে আরও অনেকে দায়িত্ব পেয়েছেন।

সংগঠনের পক্ষ থেকে নবগঠিত কমিটির সকল সদস্য, কার্যনির্বাহী উপদেষ্টা ও শুভানুধ্যায়ীদের অভিনন্দন জানানো হয়েছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সরকারি নির্দেশনা মেনে বুধবার প্রতিমা বিসর্জনের আহ্বান জানিয়েছেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার

21 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com