সরকারি নির্দেশনা মেনে বুধবার প্রতিমা বিসর্জনের আহ্বান জানিয়েছেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার
সরকারি নির্দেশনা মেনে বুধবার প্রতিমা বিসর্জনের আহ্বান জানিয়েছেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার
সমীর রায়, আশাশুনি : শুভ বিজয়ার অগ্রীম শুভেচ্ছা জানিয়ে সরকারি নির্দেশনা মেনে বুধবার আশাশুনির ১০৬টি পূজা মণ্ডপের প্রতিমা বিসর্জনের আহ্বান জানিয়েছেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সাড়ে ৯ টার দিকে শারদীয় দুর্গাপূজার নবমী পূজার নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এসে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ আহ্বান জানান।
পুলিশ সুপার হাঁড়িভাঙ্গা, মহেশ্বরকাটি সহ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখার সময় দায়িত্বরত পুলিশ, আনসার সদস্য ও স্বেচ্ছাসেবকদের সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব এবং পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশ দেন। পাশাপাশি দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার ওপর গুরুত্বারোপ করেন।
পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম বলেন, “শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব যেন শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়, সে জন্য সাতক্ষীরা জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন।”
তিনি আরও বলেন, “কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই এবারের পূজা সম্পন্ন হয়েছে।
সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে দুর্গোৎসব উদযাপিত হওয়ায় তিনি সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান।
প্রতিমা বিসর্জন প্রসঙ্গে পুলিশ সুপার সরকারি নির্দেশনা অনুসরণের ওপর গুরুত্বারোপ করে বলেন, নির্ধারিত নির্দেশনা অনুযায়ী বুধবার সব পূজামণ্ডপের প্রতিমা একযোগে বিসর্জনের ব্যবস্থা করতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট পূজা উদ্যাপন কমিটি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। বিসর্জন কার্যক্রম শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে তিনি সবাইকে সহযোগিতার আহ্বান জানান।
পরিদর্শনকালে সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) বায়েজিদ ইসলাম, আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুর রহমান, এসআই আব্দুর রউফ, এএসআই অমিত হাসান, রাজনৈতিক নেতৃবৃন্দ, পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্য এবং আশাশুনি থানার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।###
সমীর রায়, আশাশুনি
০১৭২০৯৯৪০৭১

Leave a Reply