ঢাকাFriday , 16 October 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

‎তালায় মাছ চুরির অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা ‎

Majharul islam ঢাকা
আপডেট: 16 October 2026, 19:34

‎তালায় মাছ চুরির অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা
‎
‎বি.এম. জুলফিকার রায়হান, তালা:
‎সাতক্ষীরার তালায় মাছের ঘের থেকে মাছ চুরির অভিযোগ তুলে ক্ষিতীশ চন্দ্র মণ্ডল (৫৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার ভোরে উপজেলার জেয়ালা উত্তরখোলা বিলে এ ঘটনা ঘটে।
‎
‎নিহত ক্ষিতীশ উপজেলার জেয়ালা গ্রামের মণীন্দ্র নাথের ছেলে।
‎
‎স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার (১৬ অক্টোবর) ভোর রাত ৩টার দিকে জেয়ালা গ্রামের বিশ্বনাথ ঘোষের মালিকানাধীন উত্তরখোলা বিলের ঘের থেকে মাছ চুরির অভিযোগে ক্ষিতীশ মণ্ডলকে আটক করা হয়। পরে তাঁকে গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, এ সময় ঘের মালিক বিশ্বনাথ ঘোষ, শিমুল ঘোষ, সমর ঘোষ, ইব্রাহিম খাঁ, হাবিবুর গাজী, গফফার শেখসহ ১৫ থেকে ২০ জন মিলে তাঁকে পেটান।
‎
‎সকালে খবর পেয়ে নিহতের স্ত্রী সুলেখা মণ্ডলসহ স্থানীয়রা তাঁকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।
‎
‎নিহতের ভাই পার্থ প্রতীম মণ্ডল বলেন, ‘লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে আমার ভাইয়ের দুই পা ও হাত ভেঙে দেওয়া হয়েছে। মুখে চোখের নিচে বড় ক্ষত রয়েছে। মাথার তালুতে ধারালো দা দিয়ে চারটি কোপ দেওয়া হয়েছে। মাথার গভীর ক্ষত থেকে রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করছি।’
‎
‎নিহতের স্ত্রী সুলেখা মণ্ডল বলেন, ‘স্বামীকে মারার খবর পেয়ে বিলে গিয়ে উদ্ধার করি। তখনো কথা বলছিল। সে আমাকে বলেছে, বিশ্বনাথের ঘেরের কর্মচারী গফফার, বিশ্বনাথ ঘোষ, শিমুল ঘোষ, হাবিবুর গাজী, ইব্রাহিম খাঁ, সমর ঘোষসহ ১৫-২০ জন সংঘবদ্ধ হয়ে বেদম মারপিট করে। মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হাত-পা ভেঙে দেয়।’
‎
‎তালা হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক সিরাজুল ইসলাম বলেন, ক্ষিতীশ মণ্ডলকে সকাল ৮টায় মুমূর্ষু অবস্থায় ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের প্রক্রিয়া চলাকালে তিনি মারা যান।
‎
‎এ ঘটনায় নিহতের স্ত্রী সুলেখা মণ্ডল বাদী হয়ে তালা থানায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫ থেকে ৭ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করেছেন।
‎
‎তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন আলী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ উদ্ধার করে সুরতহালের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। ঘটনার পরপরই অভিযুক্তরা বাড়ি ছেড়ে গা ঢাকা দিয়েছে।’
‎

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

তালায় গ্রামীণ নারী দিবস পালিত

15 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com