ঢাকাFriday , 16 October 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে ফুয়েল ওয়ান ফিলিং স্টেশনের উদ্বোধন

Majharul islam ঢাকা
আপডেট: 16 October 2026, 18:14

সাতক্ষীরায় দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে ফুয়েল ওয়ান ফিলিং স্টেশনের উদ্বোধন

মনিরুজ্জামান মনি : সাতক্ষীরায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে ফুয়েল ওয়ান ফিলিং স্টেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) শহরের বাইপাস সড়কের কামালনগর এলাকায় হাসান গ্রুপের উদ্যোগে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন হাসান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মো. আবু হাসান।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, মইনুল হক তানভীর, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. আব্দুল সবুর, সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র তাজকিন আহমেদ চিশতী, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনি, ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সহসভাপতি আব্দুল মোমেন খান চৌধুরী সান্টু, সাধারণ সম্পাদক মো. আবু মুছা, তুফান কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শেখ তানজিম কালাম তমাল, বিশিষ্ট ব্যবসায়ী সাফিন, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান এবং মাওলানা মনিরুল ইসলাম ফারুকীসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভা শেষে হাসান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মো. আবু হাসানের পিতা ও মাতা ফিতা কেটে ফুয়েল ওয়ান ফিলিং স্টেশনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অসংখ্য আলেম-ওলামা এবং হাসান গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসকে মাহবুব এলাহী। উদ্বোধন উপলক্ষে আয়োজিত দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মনোয়ার হোসেন মোমিন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

তালায় গ্রামীণ নারী দিবস পালিত

15 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com