ঢাকাSaturday , 19 September 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা সীমান্তে বিজিবি’র অভিযানে সোয়া দুই লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ

Majharul islam ঢাকা
আপডেট: 19 September 2026, 20:11

সাতক্ষীরা সীমান্তে বিজিবি’র অভিযানে সোয়া দুই লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ

নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২ লাখ ২৭ হাজার টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)।
১৯ সেপ্টেম্বর (শনিবার) বিজিবির ভোমরা, তলুইগাছা, কালিয়ানী, কাকডাঙ্গা ও সুলতানপুর বিওপির টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় এই অভিযান পরিচালনা করে।
অভিযানে জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে—ভারতীয় উইনসেরেক্স কাফ সিরাপ (WINCEREX COUGH SYRUP), জিরা, মোবাইল ফোন, মোবাইল ফোনের যন্ত্রাংশ এবং বিভিন্ন প্রকার ওষুধ।
বিজিবি সূত্রে জানা যায়, শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব মালামাল বাংলাদেশে পাচার করা হচ্ছিল। ভারতীয় এসব দ্রব্যসামগ্রী চোরাচালানের ফলে একদিকে যেমন দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ এবং স্থানীয় শিল্প বিকাশে বিজিবির এ ধরনের জনস্বার্থমূলক অভিযান অব্যাহত থাকবে। বিজিবির এই দেশপ্রেমিক অভিযানে স্থানীয় জনসাধারণ সাধুবাদ জানিয়ে এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুরোধ জানান।
১৯ সেপ্টেম্বর (শনিবার) সন্ধ্যায় সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর পরিচালক ও অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

শ্যামনগরে প্রাইমারী স্কুলের সভাপতি পদে সাংবাদিক মোস্তফা কামাল নির্বাচিত

19 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com