ঢাকাSunday , 20 August 2023
  • অন্যান্য
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া
আজকের সর্বশেষ সবখবর

ভোমরায় সংখ্যালঘু সম্প্রদায়ের জমির প্রাচীর ভাংচুর- জমি দখলের চেষ্টা

admin
August 20, 2023 9:31 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : ভোমরায় সংখ্যালঘু সম্প্রদায়ের জমির প্রাচীর ভাংচুর করে জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ১৮ আগস্ট দুপুরেভোমরা পূর্বপাড়া এলাকায় এঘটনা ঘটে। এঘটনায় ভুক্তভোগী কিনু কুমার বিশ^াস বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, ৬৫নং ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ১.৬০ শতক জমি রয়েছে ভোমরা পূর্বপাড়ার মৃত কার্তিক চন্দ্র বিশ^াসের পুত্র কিনু কুমার বিশ^াসের। গত ১৮ আগস্ট যুবলীগ নেতা আ: মজিদ গাজীর পুত্র মোত্তালেব হোসেন পলাশ ভাড়াটিয়া লোকজন নিয়ে উক্ত সম্পতিত্তে থাকা প্রাচীর ভাংচুর করে এবং উক্ত সম্পত্তি দখলে চেষ্টা করে। এসময় তারা প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করে এবং খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শণ করে যাচ্ছে। এঘটনার পর থেকে ভুক্তভোগীর চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা নিরাপত্তা চেয়ে সাতক্ষীরা সদর থানায় লিখিত
অভিযোগ দায়ের করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।