ঢাকাTuesday , 15 August 2023
  • অন্যান্য
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে শোক দিবস পালন

admin
August 15, 2023 3:18 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট : বিনম্র শ্রদ্ধা, পুষ্পার্ঘ্য অর্পন, আলোচনা সভা আর দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়েছে। সাতক্ষীরা জেলা রেজিস্ট্রার আব্দুল মোতালেব এর দিকনির্দেশনায় দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে সদর সাব-রেজিস্ট্রার মোঃ রিপন মুন্সির নেতৃত্বে অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শহরের খুলনা রোড মোড়ে মুক্তিযুদ্ধ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পন করেন। পরে সকাল সাড়ে ১০ টায় সদর সাব-রেজিস্ট্রার মোঃ রিপন মুন্সির সভাপতিত্বে সদর সাব-রেজিস্ট্রি অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সদর সাব-রেজিস্ট্রি অফিসের নকলনবিশ সুমন হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা রেজিস্ট্রি অফিসের সাইফুল ইসলাম বাচ্চু, হাবিবুর রহমান, বায়জিদ আলম, সদর সাব-রেজিস্ট্রি অফিসের সহকারী পরিমল মন্ডল, টিসি মোহরার আলমগীর হোসেন, মোহরার পিনু চক্রবর্তী প্রমুখ। আলোচনা শেষে রেজিস্ট্রি অফিস মসজিদের মোয়াজ্জেম দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন।

সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রার মোঃ রিপন মুন্সি বলেন, ‘জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে অফিসের সকল স্টাফদের জন্য খাবারের আয়োজন করা হয়েছে। এছাড়া স্থানীয় কয়েকটি এতিমখানা ও মাদ্রাসায় দুপুরের খাবার সরবরাহ করা হয়েছে’। সমগ্র অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা রেজিস্ট্রি অফিসের এবং সদর সাব-রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, নকলনবিশবৃন্দ ও দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।