দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় ২০২২-২৩ অর্থ বছরে খরিফ ২০২৩-২৪ মৌসুমে রোপা আমন ধানের উপসী জাত আবাদ ও উৎপাদন এবং নারিকেল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদণা কর্মসূচির আওতায় বীজ ও রাসায়নিক সার এবং নারিকেল চারা বিতরণ করা হয়েছে।
সোমবার উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে উপজেলা চত্তরে নির্বাহী অফিসার (রুটিন দায়িত্ব) ও সহকারী কমিশনার (ভূমি) এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব আলহাজ্ব মোঃ মুজিবর রহমান। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শরিফ মোহাম্মদ তিতুমীর, কৃষি সম্প্রসারণ অফিসার শওকাত ওসমান, উপ-সহকারী কৃষি অফিসারগন সহ উপকারভোগীরা। এসময় ২০০ জনকে ৫টি করে উন্নতমানের নারিকেলের চারা প্রদান করা হয়। এর আগে গত ২২ জুন ৭০০ জন কৃষকের মাঝে আমন ধানের বীজ ও সার প্রদান করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
