ঢাকাSunday , 25 June 2023
  • অন্যান্য
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছা পৌরসভায় প্রায় ৬০ কোটি টাকার বাজেট ঘোষণা


June 25, 2023 10:37 pm
Link Copied!

এম জালাল উদ্দীন, পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছা পৌরসভায় ৫৯ কোটি ৪৭ লক্ষ ৪২ হাজার ৫১৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার দুপুর ১ টায় পাইকগাছা পৌরসভার নিজ কার্যালয়ে ২০২৩-২৪ অর্থ বছরের জন্য পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর পৌরসভার প্রস্তাবিত উক্ত বাজেট ঘোষণা করেন। বাজেটে মোট ৫৯ কোটি ৪৭ লক্ষ ৪২ হাজার ৫১৮ টাকা আয় ও ৫৯ কোটি ২১ লক্ষ ৩৯ হাজার ৪০৯ টাকা ব্যয় এবং ২৬ লক্ষ ৩ হাজার ১০৯ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে।

অনুষ্ঠিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম। এসময়ে প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান (রঞ্জু) মেয়র’র পক্ষে বাজেট উপস্থাপন মধ্যে দিয়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ, আলাউদ্দীন গাজী, অহেদ আলী গাজী, আব্দুল গফফার মোড়ল, এসএম তৈয়েবুর রহমান, রবি শংকর মন্ডল, ইমরান সরদার, ইমদাদুল হক, কবিতা রানী দাশ, আসমা আহম্মেদ, রাফেজা খানম, নির্বাহী প্রকৌশলী নূর আহম্মেদ, নবলোকের ব্যবস্থাপক মোঃ ইব্রাহীম, যুবলীগনেতা এমএম আজিজুল হাকিম, জিয়াউর রহমান, উত্তম ঘোষ, মৃণাল কান্তি সানা, লিটু আলম, কবিতা রানী, রফিকুল ইসলাম, ইমদাদুল হক, হেমেন্দ্রনাথ গাইন ও সাইদুর রহমান, ইব্রাহীম সানা প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।