নিজস্ব প্রতিনিধি : আশাশুনির চাম্পাখালী ক্লাস্টারের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসারের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষরিত হয়েছে। রবিবার (২৫ জুন) সকালে বড়দল ইউনিয়নের জামালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় এ চুক্তি সম্পাদন করা হয়। চাম্পাখালী ক্লাস্টারের ২৯ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের কাপসন্ডা ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমানের মধ্যে ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
