ঢাকাSaturday , 24 June 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আগরদাঁড়ী ইউনিয়নের মেধাবী ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ


June 24, 2023 10:02 pm
Link Copied!

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় মেধাবী ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ করা হয়েছে। শনিবার (২৪ জুন) সকালে সদরের আগরদাঁড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে আগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের সহযোগিতায় ইউনিয়ন পরিষদের ৭,৮ও ৯ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য রেবেকা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মেধাবী ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর সহকারি কমিশনার (ভূমি) সুমনা আইরিন, আগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কবীর হোসেন মিলন, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, সাবেক সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. রেজাউল করিম, তুজলপুর জিসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কাশেম, আওয়ামী লীগ নেতা গোপাল চন্দ্র ঘোষাল প্রমুখ। এলজিএসপি-৩ উন্নয়ন সহায়তা তহবিল হতে প্রদত্ত ৩লক্ষ ৯২ হাজার টাকা ব্যয়ে সাতক্ষীরা সদরের আগরদাঁড়ী ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৮ জন মেধাবী ছাত্রীদের মাঝে এ সাইকেল বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।