ঢাকাFriday , 23 June 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


June 23, 2023 10:16 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: দেশের স্বাধীনতাযুদ্ধে নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটা হয়েছে।
শুক্রবার (২৩ জুন) বিকেলে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধুর ম্যুরাল প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ আসনের এমপি সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা: আ ফ ম রুহুল হক।
কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরীম আলী মুন্সি, সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী, জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট মোজাহার হোসেন কান্টু, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান জামু, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জেবুন্নেছা জেবু, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুল ইসলাম মনি, উপজেলা শ্রমিক লীগের সভাপতি শেখ শাহজালাল, সাধারণ সম্পাদক আব্দুস সবুর, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল প্রমুখ।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।