ঢাকাThursday , 22 June 2023
  • অন্যান্য
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে উপজেলা এনজিও সমন্বয় কমিটির সভা


June 22, 2023 11:02 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : আশাশুনি উপজেলা এনজিও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা এনজিও উপজেলা প্রশাসন ও সমাজ সেবা দপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ানুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এনজিও ফোরামের সমন্বয়কারী সুশান্ত মল্লিকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, উপজেলা সমাজ সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম।
সভায় মাল্টিমিডিয়া প্রোজেক্টরের মাধ্যমে স্ব স্ব প্রকল্পের পরিচিতি ও কার্যক্রম সম্পর্কে আলোচনা উপস্থাপন করেন, ফ্রেন্ডশিপের সাখাওয়াত হোসেন, ইডার মোস্তাফিজুর রহমান ও উন্নয়ন প্রচেষ্টার মোস্তাফিজুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন ব্যুরো বাংলাদেশের আতাউর রহমান, কারিতাসের ধীমান, ন্যাজারিন মিশনের দে অঞ্জন কুমার, উন্নয়নের সাজ্জাদ হোসাইন, ইপিআরসি’র রাশিদুল আলম, ব্র্যাকের তাজাম্মুল ইসলাম, আইডিয়ালের ওমর ফারুক, উত্তরণের সুমল কুমার দাশ, দলিত এর এএইচ ফারুক, রূপান্তরের সবুজ কুমার প্রমুখ।
সভায় উপজেলায় কার্যরত এনজিওগুলো তাদের কার্যক্রম ও বাস্তবায়িত কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। সভায় সকল এনজিও তাদের কার্যক্রম বাস্তবায়নে পারস্পরিক সমন্বয় সৃষ্টি ও জন প্রতিনিধিদের সাথে সমন্বয় সাধনের মাধ্যমে এলাকার উন্নয়নে দায়িত্বশীলতার পরিচয় প্রদানে কাজ করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। সাথে সাথে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সাথে যোগসূত্র গড়ে তোলার ব্যাপারে অভিমত ব্যক্ত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।