ঢাকাThursday , 22 June 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় বিনামূল্যে বীজ, সার ও নারিকেল চারা বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 22 June 2023, 22:46

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার এবং নারিকেল চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্তরে কৃষি স¤প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে ২০২২-২৩ অর্থ বছরে খরিফ-২০২৩/২৪ মৌসুমে রোপা আমন ধানের উপসী জাত আবাদ ও উৎপাদন এবং নারিকেল চারা ব্যবহারের মাধ্যমে কৃষকদের মাঝে উৎপাদন বৃদ্ধির জন্য প্রণোদণা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার এবং নারিকেল চারা বিতরণ করা হয়।
এতে উপজেলা নির্বাহী অফিসার (রুটিন দায়িত্ব) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা কৃষি অফিসার শরিফ মোহাম্মদ তিতুমীর, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইয়াছিন আলী।
এসময় ৭ শত কৃষককে আমন প্রণোদনার উপকরণ বিতরণ করা হয়েছে। যার মধ্যে জনপ্রতি ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান কারা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *