ঢাকাWednesday , 21 June 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় আনসার ভিডিপির উদ্যোগে গাছের চারা বিতরণ


June 21, 2023 10:37 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি : “গাছ লাগিয়ে যতœ করি, সুস্থ প্রজম্মের দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেবহাটায় আনসার ভিডিপি কার্যালয়ের উদ্যোগে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয়ের নির্দেশে মোতাবেক বুধবার এ কর্মসূচি পালিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা বিতরণ করেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আশালতা খাতুন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রশিক্ষক রফিকুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপজেলা সহকারী কোম্পানী কমান্ডার নূর হোসেন, দলনেতা আবু শাহীন, রায়হান বাবু, সাদিকুর রহমান, জাকির হোসেন, দলনেত্রী খাদিজা খাতুন, রেহেনা পারভীনসহ ইউনিয়ন আনসার কমান্ডার গন উপস্থিত ছিলেন। উল্লেখ্য নওয়াপাড়া ইউনিয়নের চাঁদপুর আনসার ভিডিপি উন্নয়ন ক্লাব সহ উপজেলার ৫ টি ইউনিয়নে এই চারা বিতরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।