ঢাকাTuesday , 20 June 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে ভারতীয় ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি আটক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 20 June 2023, 22:21

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে ২৪ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মুর্শিদ আলম (৩২) ও শফিকুল গাজী (৩৮) নামে দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২০ জুন) ভোরে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের লিয়াকতের মোড় নামক স্থান থেকে ওই দুইজনকে আটক করা হয়। থানা সূত্রে জানা গেছে, মাদক কেনাবেচার খবর পেয়ে পুলিশ মঙ্গলবার ভোরে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের লিয়াকতের মোড় এলাকায় অভিযান চালায়।

এ সময় উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের পুটিয়া গ্রামের কাওছার আলীর মুরশিদ আলম ও মৃত বাবর আলী গাজীর ছেলে শফিকুল গাজীর নিকটে থাকা একটি ব্যাগ থেকে ২৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার হয়। থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মামুন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক দুই মাদক ব্যবসায়ীকে মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *