ঢাকাTuesday , 20 June 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে রোগীদের মধ্যে ১৫ লক্ষ টাকার চেক বিতরণ


June 20, 2023 10:15 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে ক্যান্সার, কিডনী, লিভারসিরোসিস, জন্মগত হৃদরোগ, স্ট্রোকে প্যারালাইজড ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের এককালীন ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ চেক বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ানুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। এ সময় মোট ৩০ জনকে ৫০ হাজার করে ১৫ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।