ঢাকাMonday , 19 June 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাংবাদিক নির্যাতনের দাঁতভাঙ্গা জবাব কলমের মাধ্যমে দেওয়া হবে

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 19 June 2023, 22:56

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের ছয়জন নতুন সদস্যকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (১৯ জুলাই), বিকাল ৫ টায় সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের পলাশপোলস্থ অস্থায়ী কার্যালয়ে এ সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধিত ৬ জন সদস্য হলেন- নিউজ ২৪ টেলিভিশন এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ মনিরুল ইসলাম মনি, দৈনিক যায়যায়দিন পত্রিকার জেলা প্রতিনিধি শাকিলা ইসলাম জুঁই, দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার মতিয়ার রহমান মধু, ঢাকা প্রতিদিন পত্রিকার খন্দকার আনিসুর রহমান, দৈনিক নওয়াপাড়া পত্রিকার মোঃ হাফিজুর রহমান, দৈনিক ভোরের আকাশ পত্রিকার স ম তাজমিনুর রহমান টুটুল। সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি ও সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি এবং দৈনিক ভোরের পাতা পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি এস এম মহিদার রহমান এ সময় বলেন, ‘সাতক্ষীরা জার্নালিস্ট এসোসিয়েশনের সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে সুসংগঠিত করার জন্য আমাদের এগিয়ে আসতে হবে। সাংবাদিক নির্যাতনের দাঁতভাঙ্গা জবাব কলমের মাধ্যমে দেওয়া হবে।’ নিউজ ২৪ টেলিভিশন এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ মনিরুল ইসলাম মনি এ সময় বলেন, ‘সংগঠনটি ধীরে ধীরে সমৃদ্ধ হয়ে উঠছে। সাংবাদিকদের পদচারণায় আগামীতে এই সংগঠন আরও শক্তিশালী হয়ে উঠবে।’ সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং দি নিউ নেশন পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি কে এম আনিছুর রহমানের পরিচালনায় সংবর্ধনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক ৭১এর বাংলাদেশের জেলা প্রতিনিধি এ্যাড এ বি এম সেলিম, এ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক এবং ঢাকার ডাক পত্রিকার তৌফিকুজ্জামান লিটু, দৈনিক খবর বাংলাদেশের জেলা প্রতিনিধি শেখ রেজাউল ইসলাম বাবলু সহ-সাংগঠনিক সম্পাদক এবং দৈনিক ভোরের চেতনা পত্রিকার রমজান আলী, সাংস্কৃতিক সম্পাদক এবং দৈনিক স্বদেশ প্রতিদিন পত্রিকার মোতাহার নেওয়াজ মিনাল, সমাজকল্যাণ সম্পাদক এবং দৈনিক রাজপথের দাবী পত্রিকার এস এম রনি, তথ্য ও গবেষণা সম্পাদক এবং দৈনিক নবচেতনা পত্রিকার শেখ হাসান গফুর, কার্যকরী সদস্য এবং এখন টেলিভিশনের আহসানুর রহমান রাজীব, দৈনিক দেশ সংযোগ পত্রিকার মনিরুজ্জামান, দৈনিক দেশের কন্ঠ পত্রিকার শহিদুল ইসলাম শহিদ, দৈনিক হৃদয় বার্তা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আলী মোক্তাদা হৃদয়, দৈনিক অনির্বাণ পত্রিকার জি এম সোহরাব হোসেন, দৈনিক যুগের বার্তার স্টাফ রিপোর্টার প্রফেসর রজব আলী, দৈনিক দেশ পত্রিকার শফিকুল ইসলাম, দৈনিক নওরোজ পত্রিকার বোরহান উদ্দীন বুলু, দৈনিক মাতৃজগত পত্রিকার ইদ্রিস আলী এবং জি এম মনিরুল ইসলাম, দি নিউ এজ পত্রিকার আতিকুজ্জামান, দৈনিক আজকের জনবানী পত্রিকার গোলাম মোস্তফা, দৈনিক স্বাধীনমত পত্রিকার আহাদুর রহমান জনি, সাংবাদিক কামাল হোসেন, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার মোজাহিদ প্রমুখ। সভা শেষে সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের রুহের মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করা হয়। দোয়া পরিচালনা করেন দৈনিক চিত্র পত্রিকার হাফেজ শেখ কামরুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *