ঢাকাMonday , 19 June 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে প্রধান শিক্ষক ও শিক্ষা অফিসারের এপিএ স্বাক্ষর


June 19, 2023 10:52 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : আশাশুনির কাপসন্ডা ক্লাস্টারের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসারের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষরিত হয়েছে। সোমবার সকালে উপজেলা রিসোর্স সেন্টারে এ চুক্তি সম্পাদন করা হয়। সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নির্দেশনা মোতাবেক আশাশুনি উপজেলার কাপসন্ডা ক্লাস্টারের ২৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগনের সাথে কাপসন্ডা ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. শাহজাহান আলীর মধ্যে ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আবদুর রকিব। বিশেষ অতিথি ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, গৌরাঙ্গ গাইন, আবু সেলিম ও সোহাগ আলম। প্রধান শিক্ষকগন এপিএ চুক্তি অনুযায়ী আগামী এক বছর শতভাগ কার্যক্রম বাস্তবায়ন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। সবশেষে বিভিন্ন দাপ্তরিক বিষয় আলোচনার মাধ্যমে উপজেলা শিক্ষা অফিসার চুক্তি সম্পাদন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।