ঢাকাSunday , 18 June 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কচুয়া আহলে হাদীস জামে মসজিদের পুকুর খনন ও ঘাট নির্মাণ কাজের উদ্বোধন


June 18, 2023 9:38 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : আশাশুনির কুল্যা ইউনিয়নের কচুয়া আহলে হাদীস জামে মসজিদের পুকুর খনন ও পুকুরের ঘাট নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে ভার্চুয়ালী এ পুকুর খনন ও পুকুরের ঘাট নির্মাণ প্রকল্পের শুভ উদ্বোধন করেন, সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক এমপি।

সরকারী বরাদ্দকৃত ৭ লক্ষ ৭৩ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন এ কাজের উদ্বোধনকালে কুল্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম ওমর ছাকী ফেরদৌস পলাশ, কচুয়া আহলে হাদীস জামে মসজিদের সভাপতি গ্রাম ডাক্তার আনিছুর রহমান, সেক্রেটারী অবসরপ্রাপ্ত শিক্ষক ফজলুল হক, সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম পান্নাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও মসজিদ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, কচুয়া আহলে হাদীস জামে মসজিদের খতিব মাওলানা আহসান উল্লাহ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।