ঢাকাThursday , 15 June 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ১ম রাউন্ড অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 15 June 2023, 22:28

মোস্তফা কামাল : সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ (অনূর্ধ্ব-১৭) বালক এর শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস, এম, জগলুল হায়দার। ১৫ জুন (বৃহস্পতিবার) নকিপুর এইচ সি সরকারি পাইলট মডেল হাইস্কুল মাঠে শুভ উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস, এম, আতাউল হক দোলন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনসহ ইউপি চেয়ারম্যানবৃন্দ। ১ম দিনে ১ম রাউন্ডে ১২ টি ইউনিয়নের মধ্যকার খেলায় ৬টি ইউনিয়নের খেলোয়াড়রা জয়লাভ করেন। বিজয়ী ইউনিয়ন গুলো হল- আটুলিয়া, কাশিমাড়ী, মুন্সিগঞ্জ, ঈশ্বরীপুর, পদ্মপুকুর ও বুড়িগোয়ালিনী। ২য় রাউন্ডে ১৬ জুন (শুক্রবার) আটুলিয়া বনাম কাশিমাড়ী, মুন্সিগঞ্জ বনাম পদ্মপুকুর, ঈশ্বরীপুর বনাম বুড়িগোয়ালিনী খেলাগুলো বিকালে যথাস্থানে যথাযময়ে অনুষ্ঠিত হবে। খেলা উপভোগ করতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপুর্ণ ভাবে খেলাগুলো সুন্দর পরিবেশে প্রাণবন্ত হয়ে উঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *