ঢাকাThursday , 15 June 2023
  • অন্যান্য
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া
আজকের সর্বশেষ সবখবর

তালায় তথ্য আপার ৮৩তম উঠান বৈঠক অনুষ্ঠিত


June 15, 2023 10:23 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট : তালায় তথ্য আপার ৮৩তম উঠান বৈঠক অনুষ্ঠিত হয়ছে। বৃহস্পতিবার (১৫ জুন) সকালে তালার ইসলামকাটি ইউনিয়নের পালপাড়া গ্রামে এ বৈঠক অনুষ্ঠিত হয়। জাতীয় মহিলা সংস্থার তালা উপজেলা চেয়ারম্যান প্রভাষক সুতপা রাহার সভাপতিত্বে এবং তথ্য ও সেবা কর্মকর্তা সাথী রানী রায়ের সঞ্চালনায় বৈঠকে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাঁপড়ি।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমনা শারমিন প্রমুখ। অতিথিরা বৈঠকে আগত গ্রামীণ নারীদের স্বাস্থ্য, শিক্ষা, সরকারের উন্নয়ন কর্মকান্ড, বিভিন্ন ভাতা, প্রশিক্ষণ, বাল্যবিবাহ ও নারীর ক্ষমতায়ন নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে উপজেলা মহিলা সংস্থা ও তথ্য আপা প্রকল্পের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।