ঢাকাWednesday , 14 June 2023
  • অন্যান্য
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া
আজকের সর্বশেষ সবখবর

তালায় ভয় দেখিয়ে দিনের পর দিন ধর্ষণে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী গর্ভবতী, গ্রেপ্তার ২


June 14, 2023 10:13 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: প্রাণনাশের ভয় দেখিয়ে দিরে পর দিন ধর্ষণের ফলে ছয় মাসের অন্ত¦ঃস্বত্বা হয়ে পড়েছে ষষ্ঠ শ্রেণীর এক স্কুল ছাত্রী। সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের একটি গ্রামের ঘটনা এটি। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার রাতে একই এলাকার দু’ যুবককে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, তালা উপজেলার খেশরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের বক্স মোড়লের ছেলে রমজান আলী মোড়ল (৫৫) ও একই গ্রামের ইনছার মোড়লের চেলে বাপ্পি মোড়ল (২৮)।

মামলার বিবরনে জানা যায়, ছয় মাস মাস আগে খেশরা ইউনিয়নের একটি গ্রামের ও স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে (১১) নিজ বাড়ির পিছনের বাগানে ডেকে নিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করে ডুমুরিয়া গ্রামের রমজান আলী মোড়ল। ঘটনা কাউকে জানালে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। এ ঘটনা দূর থেকে প্রত্যক্ষ করে একই গ্রামের বাপ্পি মোড়ল। বিষয়টি এলাকায় ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বাপ্পি মোড়ল ওই ছাত্রীকে একের পর এক ধর্ষণ করে। মেয়েটির শারীরিক অবস্থার পরিবর্তণ দেখে পরিবারের পক্ষ থেকে গত ৯ জুন তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তার রক্ত পরীক্ষার পর সে পাঁচ মাসের অন্তঃস্বত্বা বলে জানানো হয়। সব কিছু জেনে বুঝে বিষয়টি মেয়েটির বাবা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানোর পর কোন সমস্যার সমাধান না হওয়ায় মঙ্গলবার মেয়েটির বাবা ধর্ষণের অভিযোগ এনে রমজান আলী মোড়ল ও বাপ্পি মোড়লের নাম উল্লেখ করে থানায় মামলা করেন।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী রেজাউল করিম জানান, এ ঘটনায় স্কুল ছাত্রীর বাবা বাদি হয়ে মঙ্গলবার রমজান আলী মোড়ল ও বাপ্পি মোড়লের নাম উল্লেখ করে থানায় মামলা দেওয়ার পরপরই তাদেরকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বুধবার সাতক্ষীরা সদর হাসপাতালে মেয়েটির ডাক্তারি পরীক্ষা শেষে সাতক্ষীরা আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম বণ্যা খাতুন ২২ ধারা মোতাবেক তার জবানবন্দি রেকর্ড করেছেন। মেয়েটিকে তার বাবার জিম্মায় দিয়েছে আদালত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।