ঢাকাWednesday , 14 June 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 14 June 2023, 21:55

দেবহাটা প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটায় সড়ক দূর্ঘটনায় কৌশিক বিশ্বাস (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার ব্র²রাজপুর গ্রামের নিমাই বিশ্বাস ওরফে দুঃখির ছেলে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা-কালীগঞ্জ মহাসড়কের সখিপুর হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের সামনে মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কৌশিক বিশ্বাসসহ আরও পাঁচ বন্ধু তিনটি মোটরসাইকেলে কালীগঞ্জ থেকে সাতক্ষীরা অভিমুখে যাচ্ছিলেন। তাদের মোটরসাইকেলের সামনেই একটি পিকআপ (ঢাকা মেট্রো ড-১১৭০৯৭) শ্যামনগর থেকে গৃহস্থলির মালামাল নিয়ে খুলনায় যাচ্ছিল। সখিপুর মহিলা কলেজের সামনে পৌঁছানোর পর কৌশিক বিশ্বাস ও তাদের বন্ধুদের মোটরসাইকেল গুলো ওই পিকআপটিকে ওভারটেক করার চেষ্টা করে। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনভ্যানকে সাইড দিতে গিয়ে কৌশিক বিশ্বাসকে বহনকারী মোটরসাইকেলটি কাত হয়ে পিকআপের নিচে পড়ে যায়। এসময় পিকআপের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই কৌশিক বিশ্বাসের মৃত্যু হয়। পরে স্থানীয়দের সহায়তায় সখিপুর ফায়ার সার্ভিসের কিছু উদ্ধারকর্মী তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। প্রত্যক্ষদর্শীরা আরও জানায়, দূর্ঘটনার সময় কৌশিক বিশ্বাস ও তার বন্ধুরা মদ্যপ অবস্থায় ছিলেন। কৌশিককে হাসপাতালে নেয়ার সময় সবার মুখ থেকেই মদের গন্ধ বের হচ্ছিল। একপর্যায়ে দেবহাটা থানা পুলিশের সদস্যরা হাসপাতালে পৌঁছালে কৌশিকের মরদেহ হাসপাতালে রেখেই সটকে পড়েন তার সাথে থাকা মদ্যপ বন্ধুরা। কৌশিক বিশ্বাস সাতক্ষীরার খান মার্কেটে একটি জুয়েলার্সে কারিগর হিসেবে স্বর্ণালঙ্কার তৈরীর কাজ করতেন বলে জানা গেছে। দূর্ঘটনায় ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দেবহাটা থানার ওসি মো. বাবুল আক্তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *