ঢাকাSaturday , 10 June 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় প্রেমিকার বিয়ে হয়ে যাওয়ায় ন্যাড়া মাথায় দুধ ঢেলে যুবকের গোসল

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 10 June 2023, 22:06

ফারুক হোসাইন রাজ, কলারোয়া প্রতিনিধি: পাঁচ বছরের প্রেমিকার অন্য জায়গায় বিয়ে হওয়ায় প্রেমিকার স্মৃতি মুছতে গ্রামবাসীর সাথে নিয়ে মাথার চুল ফেলে ন্যাড়া হয়ে পাঁচ কেজি দুধ দিয়ে গোসল করে নতুন শেরওয়ানি পরে গ্রাম ঘুরেছে সাতক্ষীরা কলারোয়ার আব্দুল আহাদ (২৩) নামের এক যুবক। যুবকের মাথায় গরুর দুধ ঢেলে গোসল করার এমন একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ আলোচনায় এসেছে।
ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার ৯জুন বিকালে সাড়ে তিন টার দিকে উপজেলার চন্দনপুর ইউনিয়নের গোয়াল পাড়া গ্রামের বটতলায়। আব্দুল আহাদ ওই গ্রামের রয়েল বক্সের ছেলে।

চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডালিম হোসেন বলেন মাথায় দুধ খেলে গোসল করা ওই যুবক পেশায় নির্মাণ শ্রমিক গত পাঁচ বছর যাবত একই গ্রামের একটি স্কুল ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল ১৫ দিন আগে ওই মেয়েটির বিয়ে হয়ে যাওয়ায় সে মানসিকভাবে ভেঙে পড়ে এর আগে ক্ষোভে প্রেমিকার সফল স্মৃতি ভুলতে মাথা ন্যাড়া করে পাঁচ কেজি দুধ দিয়ে গোসল করে এলাকাবাসীকে মাঝে মিষ্টি বিতরণ করে ওই যুবক।

আহাদ আলীর মা পারভীনা বেগম বলেন, ছেলে সকল ধরনের কাজ করে সংসার চালাত পাশাপাশি ওই মেয়েকে প্রচন্ড ভালোবাসতো বিয়ে করার স্বপ্ন দেখেছিল এটা আমরা সকলে জানতাম আমরা ওদের বিয়ে দিতে চেয়েছিলাম কিন্তু মেয়ের বাবা অন্য জায়গায় মেয়েকে বিয়ে দেওয়ার কারণে ছেলে মানসিকভাবে ভেঙে পড়ে এক পর্যায়ে গতকাল গ্রামের অধিকাংশ মানুষকে সাথে নিয়ে গোয়ালপাড়া বটতলা নামক স্থানে গিয়ে মাথা ন্যাড়া করে পাঁচ কেজি গরুর দুধ দিয়ে গোসল করে নতুন শেরওয়ানি করে সকলের মাঝে মিষ্টি বিতরণ করে। আমার ছেলে এখন ওই মেয়েকে ভুলতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *