ঢাকাFriday , 9 June 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামী আলফাজ গ্রেফতার

admin
June 9, 2023 8:18 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : কলারোয়ায় সাড়ে চার বছরের শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামি মো. আফজাল হোসেনকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ০৮ জুন বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি ঢাকার খিলখেত থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী উক্ত ঘটনার সাথে জড়িত থাকার বিষয় স্বীকার করেছে বলে জানায় র‌্যাব।

র‌্যাব আরো জানায়, গত ০৬ জুন ভিকটিম সাড়ে চার বছরের শিশু কন্যাকে তাদের বসত ঘরে রেখে তার মাসহ পরিবারের লোকজন কাজের উদ্দেশ্যে বাহিরে যায়। তখন আসামী আলফাজ তাদের বসতঘরে প্রবেশ করে ভিকটিমকে টাকা দেওয়ার ও চকলেট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে ভিকটিমের শরীরের স্পর্শ কাতর স্থানে হাত দেয় এবং জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। ভিকটিম কান্নাকাটি শুরু করলে আসামী তাকে ভয়ভীতি দেখিয়ে দ্রæত পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিম তার মায়ের নিকট বিস্তারিত ঘটনা বলে। এ বিষয়ে ভিকটিমের বাবা বাদী হয়ে কলারোয়া থানায় আসামীর বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।