ঢাকাThursday , 8 June 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা সীমান্তে দুটি স্বর্ণের বারসহ পাচারকারি আটক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 8 June 2023, 22:47

নিজস্ব প্রতিনিধি: ভারতে পাচারকালে সাতক্ষীরার বৈকারী সীমান্তের বলদঘাটা এলাকায় অভিযান চালিয়ে ২টি স্বর্ণের বারসহ এক পাচারকারিকে আটক করেছে বিজিবি। আটককৃত পাচারকারির নাম সাগর হোসেন সরদার। সে সাতক্ষীরা সদরের মাঝেরপাড়া গ্রামের সিরাজুল ইসলাম সরদারের ছেলে।

বৃহষ্পতিবার হোয়াটসএ্যাপ এ দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি’র সাতক্ষীরার ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আশরাফুল হক এসব তথ্য নিশ্চিত করেন। বিজিবি অধিনায়ক বলেন, বুধবার গভীর রাতে ভারতে স্বর্ণ পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৈকারী সীমান্তের বলদঘাটা এলাকায় অভিযান চালায় বৈকারী ক্যাম্পের বিজিবি সদস্যরা। এ সময় পাচারকারি সাগর হোসেনের কোমরে স্কচটেপ দিয়ে প্যাচানো অবস্থায় দুইটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বারের ওজন ২৩৩ গ্রাম ২৮০ মিলিগ্রাম। যার বাজার মূল্য ১৯ লাখ ৬৮ হাজার ৮৮৩ টাকা। এ ঘটনায় সাগর হোসেনর নাম উল্লেখ করে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
এদিকে বলদঘাটা গ্রামের রহিম গাজী ও সাইদুল ইসলাম জানান, বুধবার রাত ৮টার দিকে বৈকারী বিজিবি ক্যাম্পের সদস্যরা বাড়ির পাশের পাটখেত থেকে সাগর হোসেনকে সোনাসহ আটক করে । এ সময় তার সহযোগী বলদঘাটা গ্রামের সুজীর আলীর ছেলে সুমন হোসেন পালিয়ে যায়। পরে বিজিবি সুমন হোসেনের বাড়ি ঘেরাও করে রাখে। তরে রাত ১১ টার দিকে ৩৩ বিজিবি’র কর্মকর্তারা এসে সাগরকে নিয়ে চলে যান।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সরকারি নির্দেশনা মেনে বুধবার প্রতিমা বিসর্জনের আহ্বান জানিয়েছেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার

21 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com