ঢাকাWednesday , 7 June 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে মাতৃস্বাস্থ্য ভাউচার স্কিমের প্রশিক্ষণ


June 7, 2023 9:04 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে মাতৃস্বাস্থ্য ভাউচার স্কীমের উপজেলা পর্যায়ের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।  সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তরের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুল হক।

প্রশিক্ষণ প্রদান করেন, আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রসূন কুমার মন্ডল। সহকারী স্বাস্থ্য পরিদর্শক (ভারপ্রাপ্ত) এসএম মোক্তারুজ্জামান স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে ডা. ফরহাদ হোসেন ও ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান হোসেন, পরিসংখ্যানবিদ আঃ খালেক, স্বাস্থ্য পরিদর্শক কবির আহমেদ, উপজেলা জামে মসজিদের ইমাম হাফেজ আঃ গফফার, সিনিঃ স্টাফ নার্স আমেনা খাতুন ও হাসিনা খাতুন। অনুষ্ঠানে জন প্রতিনিধি, শিক্ষক, ইমাম, পুরোহিত প্রমুখ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।