ঢাকাTuesday , 6 June 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে পুলিশের অভিযানে ৪৪ পিস ইয়াবাসহ ব্যবসায়ী আটক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 6 June 2023, 21:53

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে পুলিশের অভিযানে ৪৪ পিস ইয়াবাসহ সজল মোড়ল (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত ওই ব্যবসায়ী উপজেলার তারালী ইউনিয়নের গোপাল এলাকার ওয়াজেদ আলী মোড়লের ছেলে।

থানা সূত্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার সহকারী উপ-পরিদর্শক ইব্রাহিম হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা সোমবার দিবাগত রাতে তারালী ইউনিয়নের গোপাল এলাকার মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। ওই সময় ৪৪ পিস ইয়াবাসহ ব্যবসায়ী সজলকে আটক করা হয়।
আটককৃত আসামিকে মঙ্গলবার (৬ জুন) সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *