ঢাকাTuesday , 6 June 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 6 June 2023, 21:51

দেবহাটা প্রতিনিধি: “সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষন” ¯েøাগানকে সামনে রেখে দেবহাটায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে ও সুশীলনের বাস্তবায়নে দেবহাটা এরিয়া প্রোগ্রামের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও বিষয়ভিত্তিক ডায়ালগের আয়োজন করা হয়। দেবহাটা উপজেলার ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজের নেতৃত্বে উক্ত র‌্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শিশু ও যুব ফোরামের সদস্যদের অংশগ্রহণে উপজেলায় প্লাস্টিক সংগ্রহের ডেমো করা হয়।

উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমানের সভাপতিত্বে বিষয়ভিত্তিক ডায়ালগে বক্তব্য রাখেন উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বসার ও উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মো. তিতুমীর। অনুষ্ঠানে বক্তারা প্লাস্টিকের বিভিন্ন ব্যবহার ও ভুল পদ্ধতিতে ব্যবহারের ফলে সৃষ্ট সমস্যার কথা তুলে ধরেন এবং তা রি-সাইকেলিং এর ব্যাপারে গুরুত্ব আরোপ করেন। এসময় গ্রাম উন্নয়ন কমিটির সদস্যবৃন্দ, শিশু ফোরাম ও যুব ফোরামের সদস্যবৃন্দ, সাধারণ জনগণ এবং সুশীলনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *