ঢাকাTuesday , 6 June 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়া সীমান্তে প্রায় ৩ কোটি টাকা মূল্যের মাদক জব্দ: সাবেক ইউপি সদস্য আটক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 6 June 2023, 21:41

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলার মাদরা সীমান্ত এলাকা থেকে প্রায় তিন কোটি টাকা মূল্যের চার বোতল ভারতীয় এলএসডি (লাইসার্জিক এসিড ডাইথ্যালামাইড) মাদক ও এক কেজি হিরোইনসহ হাসানুজ্জামান নামের এক সাবেক ইউপি সদস্যকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (৬ জুন) ভোরে উপজেলার মাদরা সীমান্তের চান্দা নামক স্থান থেকে তাকে আটক করা হয়। আটক চোরাকারবারী হাসানুজ্জামান (৪০) কলারোয়া উপজেলার সোাবাড়িয়া ইউনিয়নের চান্দা গ্রামের কিসমত আলীর পুত্র।

বিজিবি জানায়, ভারত থেকে অবৈধ পথে কলারোয়া উপজেলার মাদরা সীমান্ত দিয়ে ভয়ঙ্কর মাদক এলএসডির একটি বড় চালান আনা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির নায়েক সুবেদার আবু তাহের পাটোয়ারীর নেতৃত্বে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় মাদরা সীমান্তের চান্দা নামক স্থান থেকে প্রতিটি ৫০ মিলি গ্রামের চার বোতল এলএসডি মাদক ও এক কেজি হিরোইনসহ চোরকারবারী হাসানুজ্জামানকে হাতে নাতে আটক করা হয়। জব্দকৃত এলএসডি মাদক ও হিরোইনের আনুমাকি বাজার মূল্য প্রায় দুই কোটি ৭০ লাখ টাকা। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত সাবেক এই ইউপি সদস্যের বিরুদ্ধে কলারোয়া থানায় মদক দ্রব্য আইনে মামামলা দায়ের করতঃ পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *