ঢাকাSunday , 4 June 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে বিভিন্ন মিষ্টির দোকানে জরিমানা আদায়

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 4 June 2023, 23:07

নিজস্ব প্রতিনিধি : কলারোয়া বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য রাখার কারণে তিন হোটেল মালিককে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত। রবিবার সকাল ১১ টার সময় আকস্মিকভাবে উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। উপজেলা নির্বাহী অফিস সুত্রে জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি টিম কলারোয়া উপজেলার সামনে অবস্থিত মিষ্টির দোকানে অভিযান চালায়।

অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশ থাকার কারণে উপজেলা পরিষদের সামনে হাইস্কুল মার্কেটের সামনে দুলালের মিষ্টির দোকানের মালিককে ১০ হাজার টাকা, পাশে জয়ন্তী মিষ্টির দোকানের মালিককে ৫ হাজার ও রাজ হোটেলের মালিককে ১০ হাজার টাকাসহ মোট ২৫ হাজার টাকা জরিমানাসহ আদায় করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া থানার পুলিশ সদস্যরা,ইউএনও অফিসের বেনজির হোসেন, হাসানুজ্জামান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *