ঢাকাSaturday , 3 June 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় গ্রেফতার ৩

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 3 June 2023, 22:17

পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ আসামি গ্রেফতার করেছে থানা পুলিশ। থানা সূত্রে জানা গেছে শুক্রবার রাতে এএসআই সামাদ সঙ্গীও ফোর্স নিয়ে পাইকগাছা থানাধীন লস্করের খড়িয়া গ্রামের মোঃ শাহাজাহান ঢালীর পুত্র মোঃ রেজওয়ান ঢালী (৩৫)কে সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় খড়িয়া তার নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে।

এছাড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে আরো ২ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার করেছে থানা পুলিশ। এবিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিশেষ অভিযানের অংশ হিসেবে পরোয়ানাভুক্ত আসামিদেরকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়েছে এবং শনিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *