ঢাকাWednesday , 31 May 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে যুবলীগের শান্তি সমাবেশ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 31 May 2023, 22:19

নিজস্ব প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে কালিগঞ্জে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কালিগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যোগে বুধবার (৩১ মে) বিকেলে সোহরাওয়ার্দী পার্ক থেকে মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুণরায় সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আহসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি একেএম ফজলুল হক।
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান নাঈমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সী, সহ-সভাপতি সাঈদ মেহেদী, সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট, উপজেলার আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোজাহার হোসেন কান্টুসহ বিভিন্নভাবে পর্যায়ের নেতা-কর্মীরা।

শান্তি সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামায়াত ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে ক্ষমতায় আসতে পারবে না। ক্ষমতায় আসতে হলে দেশের জনগণের কাছে গিয়ে ভোট চান।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ যদি ভোট দেয় আপনারা ক্ষমতায় আসবেন তত দিনে জনগণের জন্য কাজ করেন।
কিন্তু জনগণের অধিকার অর্থাৎ জনগণের জানমালের নিরাপত্তায় যদি আপনারা ব্যাঘাত ঘটান, তার দাঁতভাঙা জবাব আপনারা রাজপথেই পাবে বলে বক্তারা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *