ঢাকাMonday , 29 May 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

admin
May 29, 2023 8:49 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি :দেশে প্রেমের শপথ নিন দুর্নীতিকে বিদায় দিন এই স্লোগানকে সামনে রেখে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চা শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২৯ মে সোমবার দুপুরে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী হল রুমে দুর্নীতি দমন কমিশন, খুলনা সজেকা’র আয়োজনে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বাস্তবায়নে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক ডাঃ আবুল কালাম বাবলা ‘র সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হক, সহ-সভাপতি মুরশিদা আক্তার, সদস্য মোঃ এছাহক আলী, অধ্যাপক মোঃ রেজাউল করিম, রেবেকা সুলতানা, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমান, মোঃ আব্দুর রব ওয়ার্ছি, জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসান, জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র অধ্যক্ষ কেএম মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন জেলা সিভিলসার্জন অফিসের সিনিয়র স্যাস্থ শিক্ষা কর্মকর্তা পুলক কুমার চক্রবর্তী। এ উপলক্ষে ২৮ ও ৩০ দুই দিন ব্যাপী বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ‌ বিকাল ৫ টায় একটি রেলি বের হয় রেলি পরবর্তী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
মডারেটর দায়িত্ব পালন করেন ও সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ সাকিবুর রহমান বাবলা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।