ঢাকাSunday , 28 May 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খাজরায় মৎস্যজীবিদের মাঝে ভিজিএফের চাউল বিতরণ

admin ঢাকা
আপডেট: 28 May 2023, 20:12

(খাজরা) আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে মৎস্যজীবি জেলেদের মাঝে সরকারি সহায়তা হিসেবে ভিজিএফের চাউল বিতরণ করা হয়েছে।
রবিবার (২৮মে) সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদ চত্বর ও গদাইপুর দুটি পয়েন্টে এ চাউল বিতরণ করা হয়।
ইউনিয়ন থেকে সমুদ্রগামীসহ মাছ আহরন করে জীবিকা নির্বাহকারী মৎস্যজীবী জেলে সম্প্রদায়ের মাঝে গদাইপুর পয়েন্টে খাজরা ইউপি চেয়ারম্যান মোঃ শাহনেওয়াজ ডালিম ও খাজরা ইউনিয়ন পরিষদ চত্বরে বীর মুক্তিযোদ্ধা দীনেশ চন্দ্র মন্ডল এ ভিজিএফ চাউল বিতরণ উদ্বোধন করেন।
এসময় ইউপি সদস্য খায়রুল ইসলাম,মফিজুল ইসলাম,আনারুল ইসলাম,মৎস্যজীবি সমবায় সমতির ইউনিয়ন সভাপতি সুবোধ মন্ডল,মৎস্যজীবি দিপক সানা,প্রকাশ মন্ডল,পবিত্র মন্ডল,আশুতোষ মন্ডল,রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
ইউনিয়ন পরিষদ সুত্রে জানা যায়,এদিন ইউনিয়নে ৩শ৬৭ জন মৎস্যজীবিকে ৫৬ কেজি করে চাউল বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *