ঢাকাSunday , 28 May 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় দলিল লেখকদের কাজের মান বৃদ্ধিতে দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

admin ঢাকা
আপডেট: 28 May 2023, 20:09

কলারোয়া প্রতিনিধ : সাতক্ষীরার কলারোয়ায় দলিল লেখক, নকল নবিশ ও কর্মচারীদের কাজের মান বৃদ্ধি, স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষতা বৃদ্ধিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ মে) সকাল ১০ টা থেকে দিন ব্যাপী কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা সাব-রেজিস্টার মোঃ মঞ্জুরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা রেজিস্টার মোঃ আব্দুল হাফিজ, কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাস, উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা সুলতানা নীলা।
কর্মশালায় প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করে কলারোয়া উপজেলা সাব-রেজিস্টার অফিসের দলিল লেখক, নকলবিস, স্থায়ী কর্মচারী সহ প্রায়ই ৯০ জন। প্রশিক্ষণ কর্মশালার মাঝে প্রশিক্ষণার্থীদের কাজের মূল্যায়ন পরীক্ষার মাধ্যমে পুরস্কার বিতরণ করে অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *