ঢাকাSaturday , 27 May 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভ্যানের পাটাতনের নীচে ৩৯৯ বোতল ফেনসিডিল


May 27, 2023 9:30 pm
Link Copied!

সুপ্রভাত ডেস্ক: ভ্যানগাড়ীতে যাত্রী বসার আসনের নীচে লুকিয়ে রাখা ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬।

র‌্যাব জানায়,  শনিবার (২৭ মে) র‌্যাব-৬, (সাতক্ষীরা ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, সাতক্ষীরা জেলার কালিগঞ্জ ও দেবহাটা থানা এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এরই ভিত্তিতে আভিযানিক দল পৃথক ০২টি অভিযান পরিচালনা করে।

এসময় মোঃ শহিদুল ইসলাম (৩০) ও মোঃ আখের আলী গাজী (৪৭) কে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যমতে ইঞ্জিন চালিত নসিমন এবং ব্যাটারী চালিত ভ্যানের পাটাতনের নীচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা যথাক্রমে ২০০ বোতল এবং ১৯৯ বোতলসহ মোট ৩৯৯ (তিন শত নিরানব্বই) বোতল ফেন্সিডিল উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
এবিষয়ে দেবহাটা ও কালিগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।