ঢাকাThursday , 25 May 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চরবালিথা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 25 May 2023, 21:46

নিজস্ব প্রতিনিধি: দেবহাটার চরবালিথা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রোকসানা সুলতানার অপসারণ দাবি করে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি আলী হাসানসহ বেশ কয়েকজন অভিভাবক, জমিদাতা ও ম্যানেজিং কমিটির সদস্য উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বরাবর এ লিখিত অভিযোগ দায়ের করেন। একইসাথে শিক্ষা মন্ত্রণালয়সহ বিভাগীয় এবং জেলা-উপজেলার গুরুত্বপূর্ণ শিক্ষা অফিস গুলোতে দায়েরকৃত অভিযোগের অনুলিপি প্রেরণ করেন তারা।

দায়েরকৃত লিখিত অভিযোগটিতে স্কুলের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রোকসানা পারভীনকে অযোগ্য, দূর্নীতিগ্রস্ত ও অসৎ ব্যাক্তি আখ্যা করে ছাত্রছাত্রীদের কাছে প্রশ্নফাঁস, স্কুলে অনিয়মিত উপস্থিতি, অভিভাবক ও কমিটির সদস্যদের সাথে অসদাচরণ, ম্যানেজিং কমিটির নের্তৃবৃন্দের স্বাক্ষর জালিয়াতি ও ভূয়া ভাউচার তৈরীসহ গুরুতর বেশ কয়েকটি অভিযোগ এনে তার অপসারণ ও শাস্তিমুলোক ব্যবস্থার দাবি জানানো জানানো হয়েছে।
তবে এব্যাপারে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রোকসানা সুলতানার কোন মন্তব্য পাওয়া যায়নি। বৃহস্পতিবার সন্ধ্যায় তার ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি তা রিসিভ করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *