ঢাকাThursday , 25 May 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটার নওয়াপাড়া ইউপিতে উন্মুক্ত বাজেট অধিবেশন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 25 May 2023, 21:42

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫টায় গাজীরহাট সংলগ্ন ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে উক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়।

ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. মুজিবর রহমান, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, দেবহাটা থানার ওসি মো. বাবুল আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, আওয়ামীলীগ নেতা শরৎ চন্দ্র ঘোষ, নাজমুস শাহাদাত, ইউপি সচিব জাহাঙ্গীর আলম, ইউপি সদস্যা ফরিদা পারভীন, খাদিজা পারভীন কণা, রাহিলা পারভীন লিলি, ইউপি সদস্য মোনায়েম হোসেন, আজগর আলী, নুরুজ্জামান সরদার, মিজানুর রহমান, আসমাতুল্যাহ গাজী, শওকত আলী, মাহমুদ হোসেন, জাকির হোসেন, মনিরুল ইসলাম প্রমুখ। বাজেট অধিবেশনে ২০২৩-২৪ অর্থ বছরে নওয়াপাড়া ইউনিয়নের উন্নয়নে ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী ১ কোটি ৬২ লাখ ৩৭ হাজার ৩১৪ টাকার উন্নয়ন পরিকল্পনা পেশ করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রের উদ্যোক্তা মো. সাব্বির হোসেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সরকারি নির্দেশনা মেনে বুধবার প্রতিমা বিসর্জনের আহ্বান জানিয়েছেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার

21 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com