ঢাকাWednesday , 17 May 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 17 May 2023, 22:59

পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন উক্ত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সমীরণ সাধুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও সাবেক এমপি এ্যাডঃ সোহরাব আলী সানা। এসময়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার প্রেম কুমার মন্ডল, শিল্প ও ব্যণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব শেখ রাশেদুল ইসলাস রাসেল, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, সাবেক উপজেলা চেয়ারম্যান রশীদুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন, আওয়ামী লীগ নেতা আনন্দ মোহন বিশ্বাস, নির্মল অধিকারী, জিএম ইকরামুল ইসলাম, রুহুল আমিন বিশ্বাস, হেমেশ চন্দ্র মন্ডল, বিভূতি ভুষণ সানা, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, আরশাদ আলী বিশ্বাস, আবুল বাশার বাবুল সরদার, আব্দুল হাকিম গোলদার, প্রাণ কৃষ্ণ দাশ, এসএম সামছুর রহমান, শেখ মাসুদুর রহমান, প্রণব কান্তি মন্ডল, যুবলীগ নেতা এমএম আজিজুল হাকিম, জগদীশ চন্দ্র রায়, গৌরাঙ্গ মন্ডল, পরেশ মন্ডল, শেখ জামাল হোসেন, আসলাম হোসেন, আকরামুল ইসলাম, জুলি শেখ ও ছাত্রলীগ নেতা ফাইমিন সরদারসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *