কলারোয়ায় ২ কোটি ৪০ লাখ টাকার ভয়ঙ্কর মাদক এলএসডি জব্দ: গ্রেপ্তার ব্যবসায়ী
নিজস্ব প্রতিনিধি: কলারোয়া থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪ বোতল ভয়ঙ্কর মাদক এলএসডিসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, শুক্রবার (১২ মে) মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
এসময় গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া উপজেলার কাঁদপুর গ্রামের মৃত মান্দার মোড়লের ছেলে সাহেব আলীর কাছে থাকা ৪ বোতল এলএসডি জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৪০ লক্ষ টাকা। আটককৃতকে মাদক আইনে মামলা দায়ের পূর্বক জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Leave a Reply