ঢাকাWednesday , 10 May 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ধান ঝাড়তে যেয়ে বৈদ্যুতিক পাখায় জড়িয়ে কৃষাণীর মৃত্যু

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 10 May 2023, 21:49

নিজস্ব প্রতিনিধি: ধান ঝাড়তে যেয়ে কলের লাঙ্গলে ওড়না জড়িয়ে এক কৃষাণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিবে সাতক্ষীরা সদর উপজেলার আবাদেরহাট গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম রেহেনা খাতুন (৩৮)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ি গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী।

কুশখালি ইউপি সদস্য শহীদুল ইসলাম জানান, মঙ্গলবার সন্ধ্যায় রেহেনা খাতুন শ্রমিক হিসেবে তার বাড়ির পাশে আসাদুল ইসলামের ছেলে বকুলের বাড়ির উঠনে মেশিনে ধান ঝাড়ার কাজ করছিল। রাত সাড়ে সাতটার দিকে তারই হাঁস উঠানে ধান খেতে এলে তাড়াতে যায় রেহেনা। এ সময় তার পরিহিত ওড়না কলের লাঙ্গলের বিষেষ পাখায় জড়িয়ে যায়। এতে তার শরীরের একাংশ খন্ড হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *