ঢাকাWednesday , 10 May 2023
  • অন্যান্য
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া
আজকের সর্বশেষ সবখবর

কালিগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

admin
May 10, 2023 2:55 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে সড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির লাশ পাওয়া গেছে।

বুধবার (১০ মে) সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কালিগঞ্জ-সাতক্ষীরা সড়কের সাদপুর ব্রাক অফিসের পাশ থেকে লাশ টি উদ্ধার করা হয়।

থানা সূত্রে জানা গেছে, সড়কের পাশে এক ব্যক্তিকে (৬০) অচেতন অবস্থায় দেখে ভাড়াশিমলা ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান নাঈমকে জানান স্থানীয়রা।

তিনি জীবিত আছেন কী না সেটি নিশ্চিত হওয়ার জন্য ইউপি চেয়ারম্যান দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আশিকুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।

পরবর্তীতে বিষয়টি পুলিশকে অবহিত করলে থানার উপ পরিদর্শক নকিব পান্নু স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে লাশ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসেন।

নিহতের পরনে লুঙ্গি, গায়ে কমলা রঙের গেঞ্জি ও মুখে কাঁচাপাকা দাড়ি আছে। নিহতের মাথার বাম পাশে আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মামুন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিচয়সহ সার্বিক বিষয়ে জানার জন্য চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।