ঢাকাMonday , 8 May 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তকে আর্থিক সহয়তা প্রদান

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 8 May 2023, 22:00

পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি মানবিক সহায়তার হাত বাড়িয়ে উপজেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সহয়তা প্রদান করা হয়েছে। সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দেলুটি ইউনিয়নের কালিনগর গ্রামের ক্ষতিগ্রস্ত নিমাই রায় ও সুধা রায় পরিবারকে ২০ হাজার টাকার আর্থিক সহয়তার চেক প্রদান করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু এবং উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, ইউপি সদস্য পলাশ কান্তি রায় ও সিএ কৃষ্ণপদ মন্ডল’সহ উপকারভোগীরা।

জানা গেছে গত বছর ১লা নভেম্বর মঙ্গলবার রাত আনুমানিক ৯টায় বৈদ্যুতিক শর্ট-সার্কিটে অগ্নিকান্ডে দেলুটি ইউনিয়নের কালিনগর গ্রামের নিমাই রায় ও সুধা রায় এর পরিবারের একমাত্র বসত ঘর ভষ্মীভূত হয়ে যায়। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম বলেন, আমরা উপজেলার বিভিন্ন জায়গার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সম্ভাব্য পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *