ঢাকাMonday , 8 May 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় তিন দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 8 May 2023, 21:39

নিজস্ব প্রতিনিধি: কন্দাল জাতীয় ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২২-২৩ অর্থ বছরে কলারোয়ায় তিন দিনব্যাপী কৃষি মেলা উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও ফিতা কেটে সোমবার (০৮ মে) সকাল সাড়ে ১০ টায় উপজেলা কৃষি অফিস চত্বরে উদ্বোধন করা হয়েছে। কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ^াসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার(ভূমি) তাহমিনা সুলতানা নিলা। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবুল হোসেন মিয়া, উপজেলা শিক্ষা অফিসার এইচ,এম রোকনুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন-অর-রশিদ, সহকারি উপজেলা প্রোগ্রাম অফিসার মোতাহার হোসেন, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার জিয়াউল হক, উপ-সহকারি কৃষি কর্মকর্তা কবির হোসেন, সমীর কুমার ঘোষসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও মেলায় অংশগ্রহণকারী প্রান্তিক কৃষি খামারীরা। কৃষি স¤প্রসারণ অধিদপ্তর কলারোয়ার বাস্তবায়নে ৩ দিনব্যাপী এ মেলা চলবে ১০ মে পর্যন্ত। মেলায় বিভিন্ন স্টলে কন্দাল জাতীয় বিভিন্ন ফসলের প্রদর্শন করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *