ঢাকাSunday , 7 May 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় এসএসসি পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে ইউএনও মমতাজ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 7 May 2023, 22:50

পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছা উপজেলার বিভিন্ন কেন্দ্রে চলমান এসএসসি ও সমমান পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। জানা গেছে, পাইকগাছা উপজেলায় চলমান এসএসসি ও সমমান পরীক্ষায়, ৭টি কেন্দ্র ২ মাদ্রাসা কেন্দ্র ৩ টি ভেন্যু কেন্দ্র ও ১ টি ভোকেশনাল কেন্দ্রে মোট ৩ হাজার ১২১ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। তাহারই ধারাবাহিকতায় পরীক্ষার্থীদের সুন্দর ও সুস্থ পরিবেশে পরীক্ষা দেওয়ার লক্ষে রবিবার সকাল ১১ টায় উপজেলার চাঁদখালী ইউনিয়নের চাঁদখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ৩৯০ নং কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম।

এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্র সচিব মোঃ খায়রুল ইসলাম, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, সহকারী কেন্দ্র সচিব এম এম মতিউর রহমান, হল সুপার মোহাম্মদ আবদুল আউয়াল, মোহাম্মদ কাজল, সুমন কুমার ঘোষ, ও আনসার সদস্য মোঃ জহিরুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *